Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, January 30, 2023

'ভ্যালেন্টাইন্স ডে' এর আগেই প্রেম নিবেদনকারী ‘রোড রোমিওকে’ নির্দয়ভাবে পেটাল কলেজ ছাত্রীদের দল

নারায়ণ পট্টনায়ক, ভুবনেশ্বর, ভয়েস ৯ঃ আসছে প্রেমের দিন। আর তারই প্রাথমিক প্রস্তুতি হিসাবে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে বেধড়ক মার খেল এক যুবক। ক্ষুব্ধ কলেজ ছাত্রীরা তাকে পিটিয়ে চুল ধরে রাস্তা দিয়ে টেনে নিয়ে গেল। ঘটনাটি এই মুহুর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। 
প্রেমের প্রস্তাব দেওয়ার মধ্যে যে শালীনতা থাকা দরকার, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকা দরকার এটা বোধহয় কলেজের পাশে ভিড় করে থাকা রোড রোমিওরা ঠিকঠাক জানে না, বা জানতে চায় না। ওদের ভাবটা যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম’ গোছের। আর সবক্ষেত্রে পরিণতি যে খুব ভাল হয়, তা নয়। এই রোড রোমিওকে কলেজের মেয়েরা বেশ ভাল করেই সহবত শিখিয়েছে বলে জানা গেছে। 
ঘটনাটি ওড়িশার। সম্প্রতি, টুইটারে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে একদল কলেজের মেয়েরা একটি ছেলেকে নির্দয়ভাবে মারছে দেখা যায়। ঘটনাস্থলে আরও কয়েকজনকে দেখা যায়, যারা ছেলেটিকে পালাতে বাধা দিয়ে মেয়েদের সাহায্য করছে।
ভিডিও তে দেখা গেছে, একটি ছেলে কলেজের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে রাজি করতে ব্যর্থ' হওয়ার পরে একদল মেয়ে তাকে সহবত শেখাতে শুরু করে। প্রথমে একজন লোককে ছেলেটিকে শক্ত করে ধরে কলেজের মেয়েদের হাতে তুলে দিতে দেখা যায়। মেয়েরা তাকে মারতে শুরু করামাত্রই ছেলেটি জোরে জোরে কাঁদতে শুরু করে। 
কিন্তু, মেয়েরা তাকে ক্ষমা করার পরিবর্তে আরো মারতে থাকে। ছেলেটি তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করার সময়, একটি মেয়ে তাকে মাটিতে ফেলে তার চুল দিয়ে তাকে টেনে নিয়ে যায়। এদিকে, ভিড় থেকে কিছু লোক মেয়েদের দলকে তাকে মারধর করার জন্য প্ররোচিত করছিল দেখা যায়।

No comments:

Post Top Ad

Pages