Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, January 28, 2023

ঝাড়খণ্ড: আজ সকালে ধানবাদ নার্সিংহোমে আগুনে পুড়ে ২ চিকিৎসক সহ ৫ জনের মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে ধানবাদের এক নার্সিং হোমে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে ২ চিকিৎসক সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মেডিকেল প্রতিষ্ঠানের মালিক ডাঃ বিকাশ হাজরা, তার স্ত্রী ডাঃ প্রেমা হাজরা, মালিকের ভাগ্নে সোহান খামারি এবং তারা দেবী। 
পুলিশ সূত্রে জানা গেছে, রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোর এলাকায় নার্সিং হোম-কাম-প্রাইভেট হাউসের স্টোর রুমে আগুন লাগে। এক পুলিশ আধিকারিক জানান, শেষ রাত ২ টা নাগাদ আগুন লাগে। ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেম কুমার তিওয়ারি পিটিআই-কে বলেন, "স্টোর রুমে আগুন লাগার পর শ্বাসরোধ হয়ে মালিক ও তার স্ত্রী সহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। একজন ব্যক্তি আহতও হয়েছেন। 
আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আরও তদন্ত চলছে।" চারজন নিহতের পরিচয় পাওয়া গেছে, পঞ্চম জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

No comments:

Post Top Ad

Pages