Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, January 30, 2023

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলাঃ অন্তত ২০জন নিহত, ৮০ জন আহত

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ আজ পাকিস্তানের পেশোয়ারে মসজিদের ভিতর বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। দুপুরের নামাজের সময় পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় অবস্থিত মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
নিরাপত্তা আধিকারিকরা বলেছেন যে এটা এক আত্মঘাতী হামলা। এই আত্মঘাতী হামলাকারী নামাজের সময় সামনের সারিতে বসেছিলেন। পরে তিনি নিজেকে বিস্ফোরণ ঘটান। জানাগেছে, আজ দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ এই বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান কমপক্ষে ২৫ জন। বোমার আঘাতে জখম হয়েছেন কমপক্ষে ৮০ জন। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পরে মসজিদের একাংশ। অনেকেই ধ্বংসস্তূপের নীচে চাপা পরে রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গী সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। 
হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) একজন মুখপাত্র জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডন ডটকম জানিয়েছে যে এলাকাটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলিকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এর আগে ২২ জানুয়ারী, পেশোয়ারের বাদাবের থানার কাছাকাছি একটি পাকিস্তানি পুলিশের গাড়ির কাছে একটি বিস্ফোরণ ঘটে।

No comments:

Post Top Ad

Pages