Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, February 25, 2023

মধ্যপ্রদেশের রেওয়া-সাতনা সীমান্তে দাঁড়িয়ে থাকা ২ টি বাসে ট্রাকের ধাক্কাঃ নিহত ১৪

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শুক্রবার রাতে মধ্যপ্রদেশের সিদ্ধিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রেওয়া জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।টায়ার ফেটে যাওয়ার কারণে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। 
আধিকারকরা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশে যোগ দিয়ে বাস দুটি ফিরছিল। বাস দুটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রেওয়া-সাতনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। 
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং যাদের অবস্থা গুরুতর নয় তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে।

No comments:

Post Top Ad

Pages