Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, February 18, 2023

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের ‘সি আলিফ’ নামক হোটেলের ৪১১নং কক্ষ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। 
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা। তিনি ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে ওঠেন। তারা গত কয়েক দিন কক্সবাজার ঘুরছেন। কিন্তু শুক্রবার তাদের দরজা খোলা দেখে হোটেল বয় কক্ষে ঢোকেন। তখন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে থাকতে দেখেন ওই হোটেল বয়। 
পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে। এ ঘটনার পর দুই ছেলে নিয়ে পালিয়েছেন সুমা দে এর স্বামী। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান সদর মডেল থানার ওসি।

No comments:

Post Top Ad

Pages