Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, March 31, 2023

স্ত্রীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

ভয়েস ৯,ঢাকা ব্যুরো:বাংলাদেশের বরিশালে পাঁচ তলা ভবনের ছাদ থেকে স্ত্রীকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত দশটার দিকে নগরীর রূপাতলী হাউজিংয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, আহত জান্নাতুল ফেরদৌসীকে (১৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন, সাত মাস আগে ফেরদৌসি ও রাকিবের বিয়ে হয়। অটোরিক্সা চালক রাকিব যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতো স্ত্রীকে। শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাহাদাৎ হোসেন জানান, ফেরদৌসীর দুই পা ভেঙে গেছে। 
এছাড়া আর তার শরীরের অন্যান্য জায়গায়ও আঘাত রয়েছে। তাকে অর্থেপেডিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। 
 কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মিলন বিশ্বাস জানান, অটোচালক রাকিবের সঙ্গে শেরেবাংলা সড়কের জান্নাতুলের বিয়ে হয় সাত মাস আগে। বিয়ের পর থেকে এদের সংসার ভালো যাচ্ছিল না, এদের মামলাও চলছে আদালতে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post Top Ad

Pages