Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, April 11, 2023

'সাধু' সেজে লুকিয়ে থাকা খুনের অভিযুক্ত গ্রেপ্তার ওড়িশার ঢেঙ্কানালে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গ্রেফতার এড়াতে গত আড়াই বছর ধরে সাধুর ছদ্মবেশে লুকিয়ে ছিল এক খুনের অভিযুক্ত। কিন্তু, সাধু সেজেও পুলিশের চোখকে ফাকি দিতে পারল না ওই অভিযুক্ত। তাকে শেষপর্যন্ত গ্রেফতার করেছে ওড়িশার কমিশনারেট পুলিশ। ঢেঙ্কানাল জেলার হিন্ডোল থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 
জানা গেছে, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিদানাসি থানার শিবাজি নগরের বাসিন্দা দীপক মল্লিক নামে ওই ব্যক্তি মদ মাফিয়া প্রকাশ বেহেরা ওরফে হান্দিয়াকে খুন করে বলে অভিযোগ ওঠে এবং নিহতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর সেক্টরে দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 কটকের ডিসিপি পিনাক মিশ্র জানিয়েছেন, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি শান্তনু মল্লিক (২৬) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ডিসিপি বলেন, "যদিও পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করেছিল, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক থাকায় সিআরপিসির ১৭৩ (৮) ধারায় এটি খোলা রাখা হয়েছিল। ডিসিপি আরও জানান, অবশেষে তাকে হিন্দোলে খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি তার পরিচয় গোপন করেছিলেন এবং সেখানে মহিমা আলেখের ভক্ত হিসাবে বসবাস করছিলেন।

No comments:

Post Top Ad

Pages