Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, April 19, 2023

দুই স্ত্রীসহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দুই স্ত্রীসহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘুনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওড়িশার বারগড় জেলার ভেডেন থানার আখিফুটা গ্রামে। আশঙ্কা করা হচ্ছে, এদের তিনিইজনকে কেউ বা কারা খুন করেছে। 
জানা গেছে, মঙ্গলবার বারগড় জেলার ভেডেন থানার আখিফুটা গ্রামের একটি বাড়ি থেকে দুই মহিলা-সহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই তিনজনের মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনজনকেই খুন করা হয়েছে। মৃতদের নাম তনকধর সাহু এবং তাঁর দুই স্ত্রী মাধুরী ও দ্রৌপদী। 
জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। তনকধর সাহু তার প্রথম স্ত্রীর কাছ থেকে কোনও সন্তান নিতে ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। খবর পেয়ে ভেডেন পুলিশ ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। 
সূত্রের খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages