Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, April 01, 2023

দিনাজপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

ভয়েস ৯,ঢাকা ব্যুরো: বাংলাদেশের দিনাজপুরের বিরামপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার ভোররাতে পৌর শহরের ঢাকা মোড় নাহিদ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার রিকাবি (চকচকা) গ্রামের মমিনুর রশিদের ছেলে তানজিল আহম্মেদ (২৫) ও সাকোপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২১)।
 বিরামপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তানজিল ও ফরিদুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

No comments:

Post Top Ad

Pages