Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, July 21, 2022

সুটকেসে মহিলার দেহ উদ্ধারের পর খুনের অভিযোগে আদালতে প্রেমিক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হিনা বাশির। বয়স ২১। পাকিস্তানি নাগরিক। গত বছরের নভেম্বরে স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। পাকিস্তানের একই গ্রাম থেকে প্রায় ছয় মাস আগে ব্রিটেনেএসেছিলেন ২৬ বছর বয়সী মোহাম্মদ আরসালান, তিনি ভালোবাসতেন হিনাকে। হিনাকে সর্বশেষ জীবিত অবস্থায় দেখা গিয়েছিল গত ১১ জুলাই।

 নিখোঁজ হওয়ার তিন দিন পর ১৪ জুলাই স্যুটকেসে বন্দী তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে,তাকে হত্যা করে একটি বড় স্যুটকেসের মধ্যে ভরে ইউপিমিনস্টারের ফোকস লেনের একটি ছোট গর্তে ফেলে দেওয়া হয়েছিল। লন্ডন মেট্রোপলিটান পুলিশ অভিযোগ পেয়ে একটি স্নিফার ডগ ব্যবহার করে তার মৃতদেহ খুজে পায়। এরপর হিনার প্রেমিক আরসালানের বিরুদ্ধে হিনাকে হত্যার অভিযোগ আনা হয়। ময়নাতদন্তের পরীক্ষায় বশিরের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও প্রাথমিক তথ্য পাওয়া যায়নি। 

 ইতিমধ্যে, পাকিস্তানে তার উদ্বিগ্ন বাবা লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে হিনার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তার অভিযোগক্রমে আরসালানকে গ্রেপ্তার করে পুলিশ। আরসালানকে গতকাল আদালতে হাজির করা হয়। বিচারক মার্ক ডেনিস কিউসি ৫ ই অক্টোবর আবেদন ও কেস ম্যানেজমেন্ট 

শুনানির দিন ধার্য করেছেন।  
গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর ডেভ ওয়েলামস বলেন, 'হিনার সঙ্গে যা ঘটেছে, তা সাম্প্রতিক সময়ের একটা ভয়াবহ ঘটনা। কয়েক সপ্তাহ আগে তার সঙ্গে ঠিক কী হয়েছিল, সে বিষয়ে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। 

  ছবি সৌজন্যঃ ডেইলি মেল

No comments:

Post Top Ad

Pages