বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি, আর বাবা হলেন নায়ক শরিফুল রাজ। আজ বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।
তিনি আরও বলেন, শেষ কটা দিন সবসময় ওর সঙ্গে ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।
পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন পরী। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমণি সেটা করেননি। তার ভাষ্য, নিজের জন্য এটা চমক হিসেবেই রাখতে চান।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল প্রথম সন্তান।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, August 10, 2022
রাজ-পরীর ঘরে এলো পুত্র সন্তান
Tags
Bangladesh#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment