Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, August 29, 2022

বাংলাদেশের সাবেক ক্রিকেটারের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,ঢাকাঃ বাংলদেশের সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসা থেকে সাহিদা আক্তার (২৫) এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে । সোমবার (২৯ আগস্ট) দুপুরে সাহিদা আক্তারের ভাই ইউসুফ বাদী হয়ে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনা আফরোজ। তিনি বলেন, গতকাল রাতে সাবেক ক্রিকেটার আকরাম খানের মহাখালী ডিওএইচএসের বাসা থেকে সাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। আজ তার ভাই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। সাহিদা আক্তার কীভাবে মারা গেছেন জানতে চাইলে এসআই হোসনা আফরোজ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না।

No comments:

Post Top Ad

Pages