Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 11, 2022

বাংলাদেশঃ বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর সড়কের খারুভাজ সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারীর রশিদুলের তিন দিনের সন্তান, ডোমার উপজেলার নাসির উদ্দিনের ছেলে অ্যাম্বুলেন্সচালক আল-আমিন ও জাহানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। আহত দুই জনের পরিচয় জানা যায়নি। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে জন্ম নেওয়া শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় নীলফামারী থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে রংপুর মেডিক্যালে আনা হচ্ছিল। সকাল ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে পঞ্চগড়গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে নিয়ে যান। সেখানে শিশুসহ তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাফিউল জানান, হাসপাতালে আনার পথেই তিন জনের মৃত্যু হয়েছে। দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানায় নেওয়া হয়েছে।

No comments:

Post Top Ad

Pages