ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্ত্রী যখন আত্মহত্যা করছে, স্বামী তাকে বাঁচানোর পরিবর্তে মোবাইলে সেই দৃশ্য ক্যামেরা বন্দী করতে থাকেন। এইরকম এক হলিউড হরর ছবির মতো সত্য ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশ থেকে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় আগ্রার তাজগঞ্জ এলাকার বুধেরা গ্রামের এক মহিলা আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন স্বামী। তিনি বাঁচানোর চেষ্টা করেননি। তিনি মোবাইল থেকে ভিডিও বানাতে থাকেন।
কিরাওয়ালির সাহাই গ্রামের বাসিন্দা রমেশ রেল থেকে অবসর নিয়েছেন। তিনি জানান, তার মেয়ে রজনীর (৩২) সঙ্গে ২০১১ সালে বুধেরা গ্রামের বাসিন্দা রবির বিয়ে হয়। রবি একটি হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করে। রজনী ও রবির দুই ছেলে, সাত বছর বয়সী লক্ষ্য এবং পাঁচ বছর বয়সী পিঙ্কু রয়েছে। রমেশের কথায়, রবিবার সন্ধ্যায় লক্ষ্যের কাছ থেকে তাঁর কাছে একটি ফোন আসে। তিনি বলেন, মা গলায় দড়ি দিয়েছে। সং সঙ্গে গ্রাম থেকে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছে যান তিনি। ততক্ষণে পুলিশ এসে পৌঁছেছে। দেহ তুলে নিয়ে যাওয়া হয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, September 05, 2022
Home
Crime
National
Recent
স্ত্রীকে বাঁচানোর চেষ্টা না করে তার মৃত্যু দৃশ্য রেকর্ড করতে থাকেন স্বামী
স্ত্রীকে বাঁচানোর চেষ্টা না করে তার মৃত্যু দৃশ্য রেকর্ড করতে থাকেন স্বামী
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment