ভয়েস ৯, নতুন দিল্লিঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বৃহস্পতিবার দিল্লির হলি ফ্যামিলি হাসপাতালের ভিতরে গুলি করা হয়, অভিযোগ করা হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে এই আক্রমণ। রাত ৯টায় পুলিশ একটি পিসিআর ফোনকল পায়। সেই কলে তাদের জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভিতরে একটি ঝগড়া হয়। আর তারপর দুটি গোষ্ঠী একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, মারামারিতে নোমান চৌধুরী নামে এক ছাত্রের মাথায় আঘাত লাগে। পতাকে চিকিৎসার জন্য দিল্লির হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই নামে আরেকজন ছাত্র নোমানকে হাসপাতালে দেখতে যায়। তখন য জালাল নামে অন্য এক ছাত্র জরুরি বিভাগের বাইরে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। দ্বিতীয় নওমান তার মাথায় আঘাত পান। তাকে চিকিৎসার জন্য এইমসে পাঠানো হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, September 30, 2022
জামিয়ার ছাত্রকে দিল্লির হাসপাতালের ভিতরে গুলি
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment