বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার থানা চত্বরের পেছনের সুবিশাল কড়াই ও শিমুল গাছ শামুকখোল পাখির ‘অভয়ারণ্য’ হয়ে উঠেছে। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা পেয়ে কয়েক হাজার শামুকখোল এসে আশ্রয় নিয়েছে গাছগুলোতে। হাজারও পাখির কলকাকলিতে মুখর গোটা এলাকা।
গাছের মগডালের শাখা-প্রশাখার সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে হাজার হাজার সাদা-কালো বাহারি পাখি। থানা ও বাজারে রয়েছে সুবিশাল কড়ই, শিমুল, বটগাছ। এসব গাছে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি সংসার পেতে নিরাপদ প্রজননের মাধ্যমে বংশবিস্তার করছে। প্রতিটি বাসায় এসেছে ৩/৪টি করে নতুন অতিথি।
স্থানীয় হাটের ইজারাদার ইমরান হোসেন অভি জানান, উপজেলার চারপাশ পাখিদের খাদ্য আহরণে রয়েছে, ধাইজান, চাড়ালকাটা নদী, বিল, মজা পুকুর। এসব জলাশয়গুলোতে প্রচুর মাছ ও শামুক পাওয়া যায়। তাই বছরের ৫/৬ মাস এত পাখির দেখা মেলে।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, প্রসাশনের পক্ষ থেকে বাজার এলাকায় পাখির অভয়ারণ্য গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, September 05, 2022
শামুকখোলের কলকাকলিতে মূখরিত নীলফামারীর হাজারও মানুষ
Tags
Bangladesh#
Environment#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
Bangladesh,
Environment,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment