Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 08, 2022

উত্তরপ্রদেশঃ গোরক্ষপুরের রেল স্টেশন চত্বরে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গোরক্ষপুরের রেল স্টেশন চত্বরে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। অজ্ঞাতপরিচয় তিন যুবকের বিরুদ্ধে তাঁকে গণধর্ষণের অভিযোগ এনেছেন ওই মহিলা। তিনি অভিযোগে বলেছেন, রেল স্টেশনের বাইরের ্তিনি যখন ঘুমাচ্ছিলেন, তাকে ঘুম থেকে তুলে এনে ে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের হাত থেকে ছাড়া পেয়ে তিনি জিআরপি থানায় গিয়ে গোটা ঘটনা জিআরপি-কে জানান। খবর পাওয়া মাত্রই পৌঁছে যান এসপি রেলওয়ে, এসপি সিটি থানার পুলিশ। নির্যাতিতা মহিলাকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এসপি রেলওয়ে ডাঃ আওয়াধেশ সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহারাজগঞ্জ জেলার বাসিন্দা ওই মহিলা এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে বিবাদের জেরে বাড়ি ছেড়ে গোরক্ষপুরে আসেন। স্থায়ী ভাবে থাকার জায়গা না থাকায় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশ এবং ধর্মতলা বাজার সেতুর মাঝেই থাকতেন। গতকাল রাত ১১টায় তিনটি ছেলে মেয়েটির কাছে এসে তাকে একা পেয়ে তার শ্লীলতাহানি শুরু করে। বাধা দিলে তাকে অপহরণ করে ধর্মশালা মার্কেট সবজি বাজারের রেল লাইনের পাশে ঝোপের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তাকে মারধরও করা হয়।

No comments:

Post Top Ad

Pages