Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, October 31, 2022

রাজধানী ঢাকার বাংলামোটরে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: রাজধানীর বাংলামোটর সি আর দত্ত রোডের আলম রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত। 
পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয়রা জানান, হোটেলের ভেতরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয় জনতা এবং হোটেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করেন। আগুনের কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা ছুটে আসেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

No comments:

Post Top Ad

Pages