Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 07, 2022

বাংলাদেশঃ টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬, আহত ৪০

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা বাড়তে পরে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওসি শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে লাশগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

No comments:

Post Top Ad

Pages