মানস পাল, চুঁচুড়াঃ ব্যাঙ্কের এক মহিলা কর্মীকে কাটারির কোপ মেরে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যাঙ্কেরই এক পুরুষ কর্মী। ঘটনাটি ঘটে গতকাল হুগলির চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়।
জানা গেছে, ওই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় অঙ্কিতা বোস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে চাকরি করেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডল ছিলেন এই ব্যাংকেরই ক্যাশিয়ার। অভিযোগ, বস কাজের ব্যাপারে অতিরিক্ত চাপ দেওয়ায় ক্ষিপ্ত বুদ্ধদেব মণ্ডল তাকে কাটারি নিয়ে আক্রমণ করেন। তখন বিকাল ৫ টা। অফিস তখন সবে ছুটি হচ্ছে। আঘাত লাগে অঙ্কিতার মাথার পিছনে ও কানে। বরাতজোরে বেচে যান অঙ্কিতা। তাকে সঙ্গে সঙ্গে সহকর্মীরা নিয়ে যান চন্দনগর মহকুমা হাসপাতালে। এরপর সেখান থেকে চুচুড়া ইমামবারা সদর হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে।
এই ব্যাপারে ব্যাংকের এক কর্মী জানান, তিনি যখন ব্যাংকে আসেন সেই সময় বুদ্ধদেবের কাছে একটি কাটারি দেখতে পান। কিন্তু ঠিক কি কারনে বুদ্ধদেব কাটারি নিয়ে চড়াও হলেন অঙ্কিতা দেবীর উপর তা পরিষ্কার নয়। পুলিশ বুদ্ধদেববাবুকে গ্রেপ্তার করেছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, October 07, 2022
Home
Crime
Kolkata
Recent
চন্দননগরঃ ব্যাঙ্কের মহিলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারির কোপ মেরে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যাঙ্কেরই কর্মী
চন্দননগরঃ ব্যাঙ্কের মহিলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কাটারির কোপ মেরে পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যাঙ্কেরই কর্মী
Tags
Crime#
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment