Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, October 31, 2022

দার্জিলিংয়ের কাছে গাড়ি খাদে, দুর্ঘটনায় মৃত ৩, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ টয় ট্রেনের লাইন টপকে খাদের গাড়ি পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ মহিলা আরোহীর। জানা গেছে, শিলিগুড়ি থেকে সোনাদা যাওয়ার পথে কার্শিয়ংয়ের সিপাইধুরার কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি টয় ট্রেনের লাইন টপকে লাফিয়ে পড়ে খাদে। জানা গিয়েছে, এই ছোট গাড়িতে চালক বাদে সাত জন যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। আহত হন চালক সহ আরো ৫ আরোহী। আহতদের প্রথমে কার্শিয়ং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাদের ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মৃতদের মধ্যে রয়েছেন আপার সোনাদার সবিতা লেপচা, গোরাবাড়ির বাসিন্দা বীনা রাই এবং গৈরীগাঁওয়ের বাসিন্দা স্বস্তিকা তামাং। কার্শিয়ং থানার পুলিস এবং দমকল কর্মীরা গিয়ে উদ্ধারকার্য শুরু করে, হাত লাগায় স্থানীয় মানুষজন। মৃত এবং আহতরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে তাদের বাড়িও ছিল কাছেই।

No comments:

Post Top Ad

Pages