Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 29, 2022

বিহারের ঔরঙ্গাবাদে ছট পুজোয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩০, ৭ পুলিশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বিহারের ঔরঙ্গাবাদে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বাসিন্দারা ছট পুজোর জন্য নৈবেদ্যের প্রস্তুতি নেওয়ার সময় আগুন ছড়িয়ে পড়ে। বস্তুত, আগুন নেভানোর জন্য ছুটে আসা পুলিশরাও এই দুর্ঘটনায় পুড়ে যায়। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানা গেছে, যে বাড়িটিতে বিষ্ফোরণ ঘটে, সেটি শহরের ওড়িয়া গলির কাছে একটি সংকীর্ণ রাস্তায় অবস্থিত। বাড়িটি দোতলা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরে বিশাল আগুন ধরে যায়। তখন বাড়িতে ছিলেন বহু মানুষ। ছট পুজোর প্রস্তুতি চলছিল। পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। কিন্তু, যে পুলিশ কর্মীরা উদ্ধারের কাজ করছিলেন, তাদের মধ্যে ৭ জন অগ্নিদগ্ধ হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। 
 সূত্রের খবর, ওল্ড জিটি রোডে অবস্থিত মারফি রেডিওর রাস্তার একটি আবাসনে আয়োজিত ছট পুজোর প্রস্তুতির মধ্যেই আগুন লাগে। তখন বাড়ির মহিলারা ছট উৎসবের জন্য প্রসাদ তৈরি করছিলেন। এই সময় সিলিন্ডারটি লিক করছিল, কিন্তু কেউ লক্ষ্য করেননি। এরপর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages