Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 28, 2022

পুরীতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ৬, চক্র অনেক গভীরে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পুরীর বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই বেশ কিছু ভাড়া বাড়িতে মধুচক্রের আসর বসার খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু হাতে-নাতে ধরা সম্ভব হয়নি। গতকাল পুলিশ গোপন সূত্রে খবরপেয়ে এই রকম এক মধুচক্রের হদিশ পায়। সেখানে হানা দিয়ে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় এক মহিলা ও ৫ পুরুষকে। এদের সকলকেই আদালতে পাঠানো হয়েছে।
 জানা গেছে, বাসেলিশাহী থানার পুলিশ বৃহস্পতিবার পুরীর পাইকসাহীতে ভাড়া বাড়ি থেকে একটি সেক্স র্যায়কেটের পর্দা ফাঁস করেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে প্রায়ই নানা ধরণের পুরুষ ও মহিলাদের আনাগোনা লক্ষ্য করত। কিন্তু, নিশ্চিত হতে পারছিলেন না, ওই বাড়িতে ঠিক কী হয়। কেন প্রতিদিন নতুন নতুন পুরুষ ও মহিলারা সেখানে আসে। তারা খোজ নিয়ে জানতে পারেন ওই ভাড়া বাড়ি থেকে একটি সেক্স র্যা কেট চালানো হচ্ছে। এরপর তারা পুলিশকে খবর দেয়। 
 পুলিশ দল ওই বাড়িতে অভিযান চালায় এবং এক ‘মধুমক্ষীকা' সহ ৫ গ্রাহককে গ্রেপ্তার করে। এরপর একটি মামলা (২৬৫/২০২২) নথিভুক্ত করে পুলিস সকলকে আদালতে পাঠায়। পুলিটশের ধারণা, এর পিছনে কোনও বড় মাথা আছে। সেটা খুঁজে বের করতে তারা তদন্ত শুরু করেছে। 
পুরী শহরের ডিসিপি হরি প্রসাদ জানিয়েছেন, “অভিযুক্তদের কাছ থেকে একটি গাড়ি, চারটি বাইক, পাঁচটি ফোন এবং নগদ ৫,000 টাকা উদ্ধার করেছে। এক যুবক ও মহিলা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তারা বাইরে থেকে মেয়েদের ফাঁদে ফেলে দেহ ব্যবসায় নিয়োজিত করতেন।”

No comments:

Post Top Ad

Pages