Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 21, 2022

ডেঙ্গু রোগীর শরীরে রক্তের বদলে দেওয়া হল ফলের রস, মৃত্যু রোগীর

 


ভয়েস ৯, নতুন দিল্লি নিউজ ডেস্কঃ অভিযোগ রক্তের অনুচক্রিকার বদলে এক ডেঙ্গু রোগীর শরীরে চালানো হল ফলের রস। দায়িত্বজ্ঞানহীন এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বেসরকারী হাসপাতালে। যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই রোগী।

জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে ওই রোগী প্রয়াগরাজের ওই বেসরকারী হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষায় জানা যায় সে ডেঙ্গুতে আক্রান্ত। এরপর, শরীরে অনুচক্রিকার ঘাটতি দেখা দেওয়ায়, ব্লাড ট্রান্সফিউজ করার ব্যবস্থা করা হয়। কিন্তু, অভিযোগ, রক্তের বদলে তার শরীরে ফ্রুট জুস ট্রান্সফিউজ করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা ভেবে পাচ্ছেন না রোগীর আত্মীয়-স্বজনরা।

প্রশাসনের তরফ থেকে ফ্রুট জুস  ট্রান্সফিউজ করার অভিযোগে সিল করে দেওয়া হয়েছে ওই হাসপাতালটি। এদিকে, এই ঘটনায় উত্তাল প্রয়াগরাজ। পরিস্থিতি বিচার করে মুখ্যমন্ত্রীর দপ্তর সমস্ত ঘটনার নির্দেশ দিয়েছেন।

No comments:

Post Top Ad

Pages