Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 01, 2022

জন্মদিনে মদ্যপানে কিশোরের মৃত্যু

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাংলাদেশের যশোরের কেশবপুরে জন্মদিনে মদ পানে ইন্দ্রজিৎ বাইন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ইন্দ্রজিৎ কেশবপুরের কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের একমাত্র ছেলে। সোমবার (৩১ অক্টোবর) রাতে তার মরদেহ ঘর থেকে উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। 
একই ঘটনায় তার অসুস্থ বন্ধু কৃষ্ণকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন বলেন, রোববার কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের একমাত্র ছেলে ইন্দ্রজিৎ এর জন্মদিন ছিল। সেদিন রাতে বন্ধুদের নিয়ে মদ পান করে ইন্দ্রজিৎ। পরে সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ঘরে ডাকতে গিয়ে দেখে ইন্দ্রজিৎ মারা গেছে। আর গুরুতর অসুস্থ অবস্থায় কৃষ্ণকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জন্মদিনের উৎসব পালনে অতিরিক্ত মদ পানে রণজিত বাইনের ছেলে ইন্দ্রজিৎ বাইন মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages