Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, November 10, 2022

স্কুলের বাথরুমের দেওয়াল ভেঙ্গে এক ছাত্রের মৃত্যু, আহত ১

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ স্কুলের মধ্যেই বাথরুমের দেওয়াল ভেঙ্গে মর্মান্তিক মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের, আহত আর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা হাইস্কুলে। 
 পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম জিসান শেখ। অন্যন্য দিনের মতো আজও প্রতিদিনের মতো আজও জিসান স্কুলে যায়। বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে স্কুলের টিফিন পিরিয়ডে সে বাথরুম করতে যায়। এমন সময় হঠাৎ ভেঙ্গে পড়ে বাথরুমের দেওয়াল। হতচকিত হয়ে পড়েন অন্যান্য ছাত্ররা। দেওয়ালের নীচে চাপা পড়ে যায় জিসান। 
 আহত দুইজনকে প্রথমে বাঙ্গীটোলা স্বাস্থ্যকেন্দ্র পরে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে জিসানের মৃত্যু হয়। এই ঘটনার পর কয়েকশ যুবক এবং ছাত্র-ছাত্রীরা বাঙ্গীটোলা হাই স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
 বিডিও ধামাল সিং বিরদী ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। বাঙ্গীটোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত জানিয়েছেন, আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর আগে এই বাথরুমটি তৈরি হয়েছিল। ছেলেরা মাঝেমধ্যে সেখানে টয়লেট করতে যেত। হঠাৎ এই বাথরুমের প্রাচীর পড়ে গিয়ে কয়েকজন ছেলে আহত হয়। একজনের মাথায় আঘাত লাগে। এক ছাত্রের মৃত্যু হয়। ঘটনাটি খুব দুঃখজনক।

No comments:

Post Top Ad

Pages