Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, November 03, 2022

মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার ৩ জন ভারতীয়, উদ্ধার ৪,৯৭,০০০ মার্কিন ডলার

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এবার মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হলেন ৩ জন ভারতীয়। বিশেষ সূত্রে খবর পেয়ে মুম্বাই এয়ারপোর্টের কাস্তমস বিভাগের অফিসাররা নজর রাখছিলেন দুবাইগামী যাত্রীদের উপর। সন্দেহ হওয়ায় তিন ভারতীয়কে তারা আটক করেন। তাদের ব্যাগ সার্চ করতেই চক্ষু চড়কগাছ। থরে থরে সাজানো মার্কিন ডলার। দেখা গেছে, এই ৩ জন ভারতীয় দুবাইগামী বিমান ধরার জন্য অপেক্ষা করছিলেন। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪,৯৭,০০০ মার্কিন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা। এর আনুমানিক ৪.১ কোটি টাকার সমান। তিনজনকেই গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages