Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, November 18, 2022

গভীর রাতে পাঁচিল টপকে কার্তিক ফেলতে গিয়ে বর্ধমানে থানার লক আপে ৬ যুবক

ভয়েস ৯, বর্ধমানঃ গিয়েছিল আনন্দ  করে কার্তিক ঠাকুর ফেলতে। মনে সাধ ছিল বেশ ভালোবাবে ভূরিভোজ সারা যাবে। কিন্তু তার আগেই মহা বিড়ম্বনা। দেব সেনাপতি কার্তিক নিয়ে সটান বর্ধমান থানার লকআপে। বার বার পুলিশি জেরার মুখে পড়তে হল তাদের। সারাটা রাত সেখানেই কাটল ৬ যুবকের। পরে, ভোর হতে সেখান থেকে রেহাই মেলে।
 জানা গেছে, ওই ৬ বন্ধুর পরিকল্পনা ছিল সবার অগোচরে বন্ধুর বাড়ির বাইরে কার্তিক রেখে আসা। তাই রাত গভীর হতেই বর্ধমান শহরের কার্জন গেট এলাকা থেকে ওই ছয় বন্ধু একটি কার্তিক ঠাকুর কেনে। কার্তিক ঠাকুর কেনার পর তারা শহরের মিঠাপুকুর এলাকায় সেই বন্ধুর বাড়িতে যায়। কিন্তু, বিধি বাম, পাঁচিল টপকাতেই তা দেখে ফেলে টহলদারি পুলিশ। পুলিশ দেখে তারা নিজেরাই এগিয়ে এসে বলে তাদের উদ্দেশ্য, কিন্তু সন্দেহ থাকায় তাদের পাকড়াও করে নিয়ে আসা হয় বর্ধমান থানায়।
 এ ব্যাপারে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, রাতের অন্ধকারে বাড়ির প্রাচীর টপকাচ্ছিল এক দল যুবক। তাদের যে খারাপ উদ্দেশ্য নেই তা তখন পুলিশ বুঝবে কী করে। কার্তিককে সামনে রেখে চুরি হবে না তার নিশ্চয়তা কোথায়। ভালভাবে ওই যুবকদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

No comments:

Post Top Ad

Pages