ভয়েস৯, নিউজ ডেস্কঃ রেশন কার্ডে নাম বা পদবি বদলে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এরকম হলে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করার পদ্ধতি আছে। কিন্তু,কিছুতেই যদি রেশন কার্ডে পদবি বদল ঠিক না হয়, তাহলে? মানুষ কি করতে পারে? এবারে সেটাই দেখালেন বাঁকুড়ার এক ব্যক্তি। রেশন কার্ডে পদবি বদলের প্রতিবাদ জানিয়ে তিনি বিডিও এর কাছে গিয়ে ঘেঊ ঘেঊ করতে থাকেন বলে জানা গেছে। পদবি পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই এরকম নজিরবিহীন আচরণ করেন।
কিন্তু ঘেউ ঘেউ কেন? জানা গেছে, ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত। কিন্তু, রেশন কার্ডে ছাপা হয়েছে ‘দত্ত’ এর পরিবর্তে ‘কুত্তা’। তাই তার এই অভিনব প্রতিবাদ। এর আগে, ভুল সংশোধনের জন্য বহুবার চেষ্টাও করেছেন তিনি। কিন্তু বহু চেষ্টার পরেও নাম সংশোধন করতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় বিডিও-র দৃষ্টি আকর্ষণকরতেই তার এই মরিয়া প্রচেষ্টা। ঘটনাটি বাঁকুড়া জেলার বিকনা এলাকার।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, November 20, 2022
Home
district
Recent
West Bengal
রেশন কার্ডে পদবী বদল, ‘দত্ত’ এর বদলে ‘কুত্তা’, ঘেউ ঘেউ করে প্রতিবাদ
রেশন কার্ডে পদবী বদল, ‘দত্ত’ এর বদলে ‘কুত্তা’, ঘেউ ঘেউ করে প্রতিবাদ
Tags
district#
Recent#
West Bengal#
Share This
About Sangbad Voice 9
West Bengal
Tags
district,
Recent,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment