ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় অনেকেই ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। জানা গেছে, দু'চাকার গাড়িতে করে প্রায় জনা বারো লোক কয়লা চুরির উদ্দেশ্যে ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) ব্লক-২ বেনিডিহ কোল সাইডিং-এ যায়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কুইক রেসপন্স টিম তাদের থামানোর চেষ্টা করলেও তারা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে সূত্রের খবর।
এতে জওয়ানরা পাল্টা প্রায় ত্রিশ রাউন্ড গুলি চালায়, এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। সিআইএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, কয়লা চুরি রুখতে এনকাউন্টারে জওয়ানদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, যার জেরে ৪ জনের মৃত্যু হয়।
ধানবাদের এসপি সঞ্জীব কুমার জানিয়েছেন, কয়লা চুরি বন্ধ করতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে চার জনের। তিনি বলেছেন যে বিষয়টি তদন্তের জন্য একটি এসআইটি গঠন করা হবে। স্থানীয়রা কয়লা চুরির জন্য স্থানীয় পুলিশকে দায়ী করেছে।

No comments:
Post a Comment