Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, November 26, 2022

মহেশ্বরপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির উদযাপিত হল আজ

নিজস্ব প্রতিনিধিঃ আজ পোলবা দাদপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহেশ্বরপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এছাড়া এই একই দিনে গোস্বামী মালিপাড়া পঞ্চায়েতের তালচিনান, হালিসাকাম গাঁওতা ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা, বাঁশবাড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ষষ্ঠী তলা আগমনী সংঘের উদ্যোগে নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সমস্ত অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়।
তার সঙ্গে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, চাপদানী বিধায়ক অরিন্দম গুইন, পোলবা দাদপুর ব্লক সভাপতি সুবাস ঘড়া, যুব সভাপতি বিক্রম ঘোষ, গোস্বামী মালিপাড়া প্রধান শুভেন্দু মাল, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, ওয়ার্ড কাউন্সিলার, মিনতি ধর, বিশিষ্ট সমাজ সেবী দেবরাজ পাল সহ অনেকে।



No comments:

Post Top Ad

Pages