Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, December 28, 2022

ঝাড়খন্ডের অভিনেত্রীকে হাওড়ার হাইওয়েতে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে আজ হাওড়ার একটি হাইওয়েতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। স্বামী প্রকাশ কুমার ও তিন বছর বয়সী মেয়েকে নিয়ে, রাঁচি থেকে কলকাতায় যাওয়ার সময় সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্বামী প্রকাশ ঝাড়খণ্ডের একজন চলচ্চিত্র প্রযোজক। 
জানা গেছে, প্রকাশ কুমার গাড়িটি চালাচ্ছিলেন এবং দম্পতির তিন বছর বয়সী মেয়েও তাদের সঙ্গে ছিল। পুলিশের কাছে দেওয়া তাঁর বয়ান অনুযায়ী, প্রকৃতির ডাকে যোগ দিতে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বাগনানে মহিষরেখা সেতুর কাছে গাড়ি থামিয়েছিলেন তিনি। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে তিন দুষ্কৃতী টাকা-পয়সা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুঠের উদ্দেশ্যে তাদের কাছে আসে। ওই দম্পতি বাধা দেওয়ার চেষ্টা করলে এক দুর্বৃত্ত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি করে এবং সে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। 
প্রকাশ কুমারের বয়ান অনুযায়ী, দুর্বৃত্তরা তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তিনি গাড়ি চালিয়ে নিকটবর্তী একটি এলাকায় যান এবং স্থানীয়দের ঘটনাটি জানান। স্থানীয়ের তরফে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে রিয়াকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আরও বিশদের জন্য প্রকাশ কুমারকে জিজ্ঞাসাবাদ করছে।

No comments:

Post Top Ad

Pages