Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, January 05, 2023

বানরদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ৫০০ ফুট খাদে পড়ে মৃত্যু হল মহারাষ্ট্রের এক শিক্ষকের

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বানরদের সাথে সেলফি তোলার সময় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে, মহারাষ্ট্রের এক ৩৯ বছর বয়সী ব্যক্তি,আব্দুল শেখ ভারন্ধা ঘাট রোডে ৫০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে মারা যান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। 
এক আধিকারিক জানিয়েছেন, বুধবার ভোরে মৃত আব্দুল শেখের দেহ উদ্ধার করা হয়। ভোর থানার ইন্সপেক্টর ভিত্তল দাবাদে বলেন, "আব্দুল শেখ তার গাড়িতে করে কোঙ্কনের দিকে যাচ্ছিলেন। ভারন্ধা ঘাট রোডে ওয়াঘজাই মন্দিরের কাছে থামেন। আশেপাশে কিছু বানর ছিল এবং তিনি ব্যাকগ্রাউন্ডে তাদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন।" তিনি আরও জানান, স্থানীয় সহিয়াদ্রি উদ্ধারকারী দলের সহায়তায় পুলিশ ঘাট থেকে লাশটি উদ্ধার করে। 
জানা গেছে, ওই ব্যক্তি স্ন্যাক্স খাচ্ছিলেন ও বানরদের তা দিতে যাচ্ছিলেন। এইসময়, তিনি ওদের সঙ্গে শেলফি তুলতে যান। আচমকাই তার পা পিছলে গেলে তিনি ৫০০ ফুট নীচে পড়ে যান। যে দোকানদারের কাছ থেকে তিনি স্নাক্স কিনেছিলেন, সেই দোকানদার সমস্ত ঘটনাটাই দেখেছেন। জানা গেছে মৃত ব্যক্তি পুনে থেকে ৩৬ কিমি দূরে নাসারপুরের বাসিন্দা ছিলেন। তিনি রত্নগিরি জেলার একটি প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। তার স্ত্রীও একটি প্রাইমারী স্কুলে শিক্ষতা করেন।

No comments:

Post Top Ad

Pages