Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, March 10, 2023

বাঁশবেড়িয়া পৌরসভার সন্তান সংঘের মাঠে জুনিয়ার রাজ্য ভলিবল প্রতিযোগিতার ফাইনাল

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার সন্তান সংঘের মাঠে ২৬ তম জুনিয়র ভলিবল প্রতিযোগিতার (বালক ও বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হল গতকাল। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৬ মার্চ। 
গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হল। বালিকা বিভাগে ফাইনালে উইনারস দলটি হল হুগলি জেলা, রানার্স দলটি হল উত্তর ২৪ পরগনা জেলা। এই প্রতিযোগিতার আয়োজক ছিল সন্তান সংঘ।
এই অনুষ্ঠানের শেষ দিনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী।

  



No comments:

Post Top Ad

Pages