নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ রাজনীতিবিদ কার্তি চিদাম্বরম এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ অন্যান্যরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২-এর ৫০ নং ধারা সহ একাধিক আনুষঙ্গিক বিধানকে চ্যালেঞ্জ করেছিলেন। গত ১৫ জুলাই সুপ্রিম কোর্ট জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর তাদের রায় 'প্রায় প্রস্তুত'। আজ সেই রায়দান করবে শীর্ষ আদালত।
পিএমএলএ-র ৫০ নম্বর ধারায় 'অথরিটি' অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের সাক্ষ্য দেওয়ার বা রেকর্ড পেশ করার জন্য যে কোনও ব্যক্তিকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিকে তলব করা হয়েছে তারা তাদের কাছে রাখা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, এবং ইডি আধিকারিকদের চাওয়া প্রয়োজনীয় নথিগুলি জমা দিতে বাধ্য। দিতে ব্যর্থ হলে তাদের পিএমএলএ-র অধীনে শাস্তি দেওয়া যেতে পারে।
তবে, কেন্দ্র পিএমএলএ-র ধারাগুলির সাংবিধানিক বৈধতাকে সমর্থন করেছিল। পিএমএলএ-র সংশোধনীর পক্ষে সওয়াল করে কেন্দ্র বলেছে, মানি লন্ডারিং কেবল আর্থিক ব্যবস্থার জন্যই নয়, দেশগুলির অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্যও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অর্থ পাচার কেবল বিজয় মালিয়া বা নীরভ মোদীর মতো দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্বারাই নয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলির দ্বারাও পরিচালিত হয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, July 27, 2022
Home
National
মানি লন্ডারিং আইনের ৫০ নং ধারা ও একাধিক আনুষঙ্গিক বিধানকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনের বিষয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট
মানি লন্ডারিং আইনের ৫০ নং ধারা ও একাধিক আনুষঙ্গিক বিধানকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনের বিষয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment