Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 16, 2022

৪৪ দিন ধরে মেয়ের দেহকে লবণের গর্তে সংরক্ষণ করলেন বাবা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রের নন্দুরবারে ২১ বছর বয়সী এক উপজাতি তরুণীর মরদেহ তার বাবা ৪৪ দিন ধরে লবণের গর্তে রেখেছিলেন। পুলিশ গিয়ে নন্দুরবার জেলা থেকে সেই মরদেহ নিয়ে আসে মুম্বাইয়ের জেজে হাসপাতালে। মেয়েকে ৪ দুষ্কৃতি ধর্ষণ করে খুন করেছে, এই অভিযোগ করেছিলেন তরুণীর বাবা। তার অভিযোগ ছিল, তার মেয়ের মৃত্যুর পর ঠিকঠাক ময়নাতদন্ত হয়নি। তাই দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য মৃতদেহকে রেখে দিয়েছিলেন লবণের গর্তে। আজ আবার ময়নাতদন্তের সম্ভাবনা রয়েছে। 
 পুলিশ জানিয়েছে যে নন্দুরবারের ধরগাঁও তালুকার ভভিতে এক উপজাতি তরুণীর মরদেহ ১ আগস্ট ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। . মহিলার বাবা দাবি করেছিলেন যে তার মেয়েকে চারজন ধর্ষণ করেছে। নন্দুরবারের একটি সরকারী হাসপাতালে এই মরদেহ ময়নাতদন্ত করা হয়েছিল। কিন্তু, রিপোর্টে এ জাতীয় কোনও কিছু পাওয়া যায়নি। এটিকে আত্মহত্যা হিসাবে নথিভূক্ত করে একটি মামলা দায়ের করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। নিহত তরুণীর বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা জানান, পুলিশ এই মামলার যথাযথ তদন্ত করেনি। তাই, মরদেহকে দাহ করার পরিবর্তে তারা এটিকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

No comments:

Post Top Ad

Pages