Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 29, 2022

কাশ্মীরে সেক্সটরেশন গ্যাং এর পর্দা ফাঁস, গ্রেপ্তার স্বামী-স্ত্রীসহ ৩


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ কাশ্মীরে একটি সেক্সটরেশন গ্যাং এর পর্দা ফাঁস করল জম্মু ও কাশ্মীর পুলিশ। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে সতর্ক করেছে, কোন অপরিচিত মহিলার কলে সাড়া দেবেন না। জানা গেছে, শেরগড়ি থানার পুলিশ দলওয়ান চার-ই-শরিফের নাজির আহমেদ রাথারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছিলেন যে নাজির আহমেদ কয়েক দিন আগে এক মহিলার কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলেন। ওই মহিলা কোন একটি কাজের ব্যাপারে তার সঙ্গে দেখা করার জন্য জোর করেছিলেন। 

পুলিশ জানিয়েছে, শ্রীনগরের বকশী স্টেডিয়ামের কাছে ওই মহিলার সঙ্গে নাজির আহমেদ রাথারের পরিচয় হয়। "ওই মহিলা তাকে রেক চক বাটামালুতে তার ঘরে নিয়ে যান এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে শুরু করেন। এরই মধ্যে ওই মহিলার সহযোগী আরও তিন ব্যক্তি জোর করে ঘরে ঢুকে ভিডিও করা শুরু করে। পরে তারা তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।“ পুলিশের মতে, নাজির একটি সুপরিকল্পিতভাবে যৌন-ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। 
 এরপর পুলিশ এই ঘটনার তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের নাম শায়েস্তা বশির ওরফে সাবা, তার স্বামী গালওয়ান পোরা, নারকারা, বুদগামের আইজাজ আহমেদ গানাই এবং হান্দওয়ারার পেথপোহরুর জাহাঙ্গীর আহমেদ দার। 
জানা গেছে, স্ত্রী ফোন করে 'শিকার' ধরে বাড়িতে আনতো, তারপর ঘটনার ভিডিও করে 'শিকার'এর কাছ থেকে ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করা হত।

No comments:

Post Top Ad

Pages