নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ জাঙ্গিপাড়ার সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেস রুজু হওয়ার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। এই মুহুর্তে তদন্ত ঠিকঠাক পথেই চলছে এবং শীঘ্রই অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই, ঘটনাস্থলে পুলিশ কুকুর পাঠিয়ে প্রাথমিক তদন্তের কাজ চালানো হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে পায়ের ছাপ সহ অন্যন্য নমুনা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, ওই মৃত ছাত্রীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছিল কি না। যদিও গ্রামবাসীদের অনেকের আশঙ্কা মেয়েটিকে ধর্ষণ করার পর হয় খুন করে ঝিলে ফেলে দেওয়া হয়েছে, নয়তো, ঝিলের জলে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশে মতে, ময়না তদন্তের রিপোর্ট পেলে গ্রামবাসীদের দাবির সত্যাসত্য অনেকটাই বোঝা যাবে। জানা গেছে, ওই নাবালিকা মেয়েটির সঙ্গে একটি সাইকেল ছিল। কিন্তু, সাইকেলটি কোথাও পাওয়া যায়নি। পুলিশের ধারণা, আততায়ী ওই সাইকেলটি ঝিলের জলে ফেলে দিয়েছে। তাই, জলে ডুবুরি নামিয়ে ওই সাইকেলের তল্লাশী চ্চালানো হচ্ছে।
অন্যদিকে, আজ শ্রীহট্ট গ্রামে যান হুগলি জেলে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। কিন্তু, গ্রামবাসীদের সম্মিলিত বাধার কাছে তারা মৃতার বাড়ি যেতে পারেন নি। গ্রামবাসীদের সাফ জবাব, মৃতদেহ নিয়ে রাজনীতি করা যাবে না। এদিন একই অবস্থা হয় বিজেপির প্রতিনিধি দলের।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, October 09, 2022
Home
Crime
Kolkata
Recent
জাঙ্গিপাড়াঃ সপ্তম শ্রেণির ছাত্রীর হত্যাকারীকে কি চিহ্ণিত করে ফেলেছে পুলিশ?
জাঙ্গিপাড়াঃ সপ্তম শ্রেণির ছাত্রীর হত্যাকারীকে কি চিহ্ণিত করে ফেলেছে পুলিশ?
Tags
Crime#
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment