Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 29, 2022

মেক্সিকোর অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুকুর, মুখে মানুষের ছিন্ন মাথা

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দৃশ্যট সত্যিই ভয়াবহ। মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলের একটি শহরের বাসিন্দারা রাতের বেলায় অবাক হয়ে দেখলেন, একটা কুকুর মুখে মানুষের মাথা নিয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। কুকুরটি তার চোয়াল দিয়ে বিচ্ছিন্ন মাথাটির শক্ত করে ধরে আছে। খাওয়ার জন্য সে একটা নিরাপদ স্থানে মাথাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরছিল। পুলিশ শেষ পর্যন্ত কুকুরটির কাছ থেকে মাথাটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, বুধবার গভীর রাতে মন্টে এসকোবেডো শহরের একটি এটিএম বুথে মাথা ও শরীরের অন্যান্য অংশ ফেলে রাখা হয়েছিল। পাশে রাখা ছিল ড্রাগ পাচারকারীদের উদ্দেশ্যে একটি কাগজে লেখা বার্তা। পুলিশ সেখানে যাওয়ার আগেই একটি পথ কুকুর মৃতদেহের মাথা নিয়ে চলে যায়। 
উল্লেখ্য, মেক্সিকোর নিষ্ঠুর মাদক যুদ্ধ প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়, কারণ শক্তিশালী পাচারকারী গোষ্ঠীগুলো নিজের এলাকা ঠিক রাখা ও অন্যের এলাকা দখলের জন্য লড়াই চালিয়ে যায়। এই ড্রাগ পাচারকারীরা দেশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক দুর্নীতি, হত্যা এবং অপহরণ চালায়। মেক্সিকোতে ড্রাগ পাচারকারীরা প্রায়শই বিচ্ছিন্ন মানব দেহের স্তূপের পাশাপাশি বার্তা ফেলে রাখে প্রতিদ্বন্দ্বী বা কর্তৃপক্ষকে ভয় দেখানোর উপায় হিসাবে। 
জুন মাসে, সাত জন ব্যক্তির মৃতদেহ একটি জনপ্রিয় পর্যটন অঞ্চলে পাওয়া যায়, তাদের মৃতদেহগুলিতে সতর্কতামূলক বার্তা লেখা ছিল যা উপসাগরীয় এক ড্রাগ পাচারকারীকে উল্লেখ করে। গত এপ্রিলে মেক্সিকোর একটি গাড়ির ছাদে ছয়টি কাটা মাথা পাওয়া যায়, যেখানে অন্যদের সতর্ক করে দেওয়া একটি সাইনবোর্ড ছিল: "যে কেউ চারপাশে গন্ডগোল করবে তার সাথেই এটা ঘটবে।“
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages