Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, November 08, 2022

৬ ঋতুর ৩ উধাওঃ শীত এখনো অধরা বঙ্গে, অপেক্ষা বেশ কিছু দিনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ‘এসেছে শরত, হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে…ব্যাস ওইটুকু নিয়েই আপাতত বাংলার মানুষকে থাকতে হবে। 
শীতের পরশ লাগতে এখনো অপেক্ষা করতে হবে বেশ কিছু দিন। এরকম একটা খবর শোনালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ‘সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই।‘ এই মুহুর্তে বৃষ্টিবিহীন শুষ্ক আবহাওয়া চলবে এই রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ হাল্কা বৃষ্টি হতে পারে আর রাজ্যের বাকি কিছু জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। 


এই দৃশ্য আর কতদিন দেখা যাবে? আদৌ দেখা যাবে কি?

সঞ্জীববাবুর মতে, এই রাজ্যে শীত থাকে ১৫ ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত । রাতের তাপমাত্রা যখন ১৫ ডিগ্রির নিচে যায়, তখনই সকলে ভাবেন, শীত এসেছে। জানা গেছে, এই মুহুর্তে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন রাতের তাপমাত্রা ২১ ডিগ্রি চেয়ে কম হবার সম্ভাবনা এখনই নেই। 
ফলে, শীত এখনো অধরা। তবে, এটা সত্য, গ্লোবাল ওয়ার্মিং বদলে দিচ্ছে আবহাওয়া। অত্যধিক দূষণ শৃশটি করে মানুষ নিজের বিপদ নিজেই ডাকছে। অবস্থা এমন আকার ধারণ করেছে, ৬ টা ঋতুর মধ্যে চেনা যায় তিনটিকে। সাময়িক বর্ষা ও শীত। আর বাকিটা গ্রীষ্ম।

No comments:

Post Top Ad

Pages