গান্ধীনগরঃ প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে আইনজীবী স্বামীকে খুন করল স্ত্রী, তারপর সিঁড়ি থেকে ফেলে দিল মৃতদেহ। পুলিশের কাছে অভিযোগ জানালো, স্বামী সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। কিন্তু সেই তত্ব ধোপে টিকলো না। ধরা পড়ে গেল পরকীয়ায় আসক্ত স্ত্রী। ঠি সিনেমার মতো ঘটনাটি ঘটেছে, গুজরাটের সুরাট জেলার গান্ধী আশ্রমে।
জানা গেছে, গুজরাটের সুরাট জেলায় গান্ধী আশ্রম পরিচালনাকারী পেশায় আইনজীবীর মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড ছিল। সুরাট পুলিশ জানায়, ঘটনাটিকে দুর্ঘটনার মতো দেখাতে আইনজীবীর স্ত্রী তার প্রেমিকসহ আইনজীবীকে হত্যা করে লাশ বারান্দা থেকে ফেলে দেয়। পুলিশের তদন্তে এমনটাই জানা গেছে। পুলিশ সুরাটের উমরাচি গ্রামের প্রাক্তন সরপঞ্চ এবং পেশায় আইনজীবী বীরেন্দ্র সিং বলওয়ান্ত সিং সেওয়ানিয়ার মৃত্যুর মামলা দায়ের করেছে।
বীরেন্দ্র সিংয়ের স্ত্রী ডিম্পল আগে বলেছিলেন, তার স্বামী বীরেন্দ্র সিং সিঁড়ি থেকে পড়ে আহত হন, পরে তিনি মারা যান। ময়নাতদন্তের পর পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে, এরপর শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে, ঘটনার ৮ দিন পর, স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ এসওজি তথ্য পায় যে উমরাচি গ্রামে গান্ধী আশ্রম পরিচালনাকারী বীরেন্দ্র সিং-এর মৃত্যু দূর্ঘটনায় হয়নি। তারা তদন্ত করে জানতে পারে, ১৫ মে রাত সোয়া ৯টার দিকে, বীরেন্দ্র বাড়িতে আসার আগেই ডিম্পলতার প্রেমিক হেমন্ত শর্মাকে তার বাড়ির ছাদে ঘুমাতে দিয়েছিল। রাত ২টার দিকে ডিম্পল তার প্রেমিক হেমন্তকে ঘুম থেকে জাগিয়ে বীরেন্দ্রকে মাথায় পেভার ব্লক দিয়ে হত্যা করে। এরপর লাশ তুলে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পুরো বিষয়টিকে দুর্ঘটনার মতো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ তাদের দুজনকেই হেফাজতে নিয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment