Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, July 01, 2022

দিদির প্রেমে বাধাঃ ছোট বোনকে পুরুষ সঙ্গীদের দিয়ে নৃশংসভাবে গণধর্ষণ ও খুন, গ্রেফতার ৭

লখিমপুর খেরিতে ছোট বোন দিদির প্রেমে বাধা দেওয়ায় বড় বোন তার সঙ্গীদের দিয়ে তাকে গণধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে।
লখিমপুর: উত্তর প্রদেশের লখিমপুরের খেরি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণী তার নিজের বোনকে ছয়জন পুরুষ দিয়ে ধর্ষণ করিয়ে খুন করিয়েছে। এই পুরো ঘটনার পিছনে কারণ হিসাবে বলা হয়েছে যে ছোট বোন তার বড় বোনের সঙ্গে বেশ কয়েকজন যুবকের সম্পর্কের কথা জানতে পেরেছিল। ছোট বোন সেটা মেনে নিতে পারেনি।সে তার বাবা-মাকে বিষয়টি জানাতে চেয়েছিল। এরপর গত মঙ্গলবার স্থানীয় এক আখের ক্ষেতে এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। 

জানা গিয়েছে, অভিযুক্ত দিদির ২০ থেকে ২৫ বছর বয়সী ছয় বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিল। মেয়েটির চার বন্ধু পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং দুই অভিযুক্ত তার উপর নজর রাখে। ঘটনাযর সময় নিহত কিশোরীর হাত চেপে ধরে রেখেছিল তার দিদি। এরপর কিছুক্ষণ পর সঙ্গীদের নিয়ে বোনকে দুপাট্টা দিয়ে শ্বাসরোধ করে খুন করে সে। খেরির এসপি সঞ্জীব সুমন জানিয়েছেন, এই ঘটনায় বোনকে খুন করার পর মেয়েটি বাড়ি ফিরে এমন ভান করে যেন কিছুই হয়নি। তার বাবা-মা যখন তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে শুরু করেন, তখন সে তার মাকে বলেছিল, বোন আখের ক্ষেতে গিয়েছিল। 
 এসপি সুমন বলেন, "এটি একটি অত্যন্ত স্পর্শকাতর মামলা ছিল এবং আমরা অপরাধস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছিলাম। তদন্তে নেমে আমরা জানতে পারি, নিহতের বড় বোন এই খুনের সঙ্গে সরাসরি জড়িত। আমরা তাকে তার বাবা-মায়ের সামনে জিজ্ঞাসাবাদ করেছি এবং তারপর জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে।“ এসপি বলেন, মামলার আসামিরা সবাই প্রাপ্তবয়স্ক এবং ওই মহিলাসহ সাতজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ), ৩০২ (হত্যা) এবং ২০১ (প্রমাণ লোপাট) ধারায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যে পুলিশ দলটি এই মামলার কিনারা করেছে তাদের নগদ ২০,০০০টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।

No comments:

Post Top Ad

Pages