Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 28, 2022

অযোধ্যার চকের নামকরণ হবে লতা মঙ্গেশকরের নামেঃ শ্রদ্ধা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী

ভয়েস ৯, নতুন দিল্লি ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইকনিক গায়িকা লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানা, ভারতের সবচেয়ে প্রিয় গায়িকার নামে অযোধ্যায় একটি চকের নামকরণ করা হবে। রধানমন্ত্রী এক টুইট বার্তায় লিখেছেন,'লতা দিদির জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করছি। এমন অনেক কিছু আছে যা আমি সবসময় স্মরণ করি। আমি আনন্দিত যে আজ অযোধ্যার একটি চকের নাম তাঁর নামে রাখা হবে। এটি অন্যতম সেরা ভারতীয় আইকনের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধা।'
উল্লেখ্য, লতা মঙ্গেশকর আজো বাঙ্গালীর মনে ও মননে। তার গানের সঙ্গে জড়িয়ে আছে কৈশোর, যৌবন। কত প্রেম ডালপালা মেলেছে তার গান শুনতে শুনতে। আজো বাঙ্গালীরা তাকে বাঙ্গালী বলেই ভাবেন। তিনি যে গানের বুলবুল। ১৯৭৪ সালে, গিনেস বুক অফ রেকর্ডস লতা মঙ্গেশকরকে মানব ইতিহাসের সবচেয়ে রেকর্ডকৃত শিল্পী হিসাবে তালিকাভুক্ত করে, যেখানে বলা হয় যে তিনি ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে "২০ টি ভারতীয় ভাষায় ২৫,০০০ একক, ডুয়েট এবং কোরাস রেকর্ড করেছেন। লতা মঙ্গেশকর তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ২০০১ সালে তাকে ভারতরত্ন প্রদান করা হয় এবং ফরাসিরা তাকে অফিসার অব দ্য লিজিওন অব অনার প্রদান করে।

No comments:

Post Top Ad

Pages