Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, April 28, 2023

মণিপুরের মুখ্যমন্ত্রীর সভার আগেই সভাস্থলে আগুন, জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৬৩ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভা ছিল। কিন্তু, গতকালই এই সভাস্থলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় সভা-মঞ্চ।
 শুধু তাই নয়, সভাস্থলে ভাংচুরের অভিযোগও উঠেছে। জানা গেছে, স্থানীয় আদিবাসী সংগঠন এই আগুন লাগানো ও ভাংচুরের সঙ্গে যুক্ত। এদিকে, মুখ্যমন্ত্রীর সভায় এই আগুন লাগানো নিয়ে শুরু হয়েছে উত্তেজনার পাশাপাশি তীব্র অশান্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
জানা গেছে, বিজেপি সরকার সংরক্ষিত জঙ্গল ও জলাভূমির সমীক্ষা করে, তা নিয়েই ক্ষুব্ধ আদিবাসীরা। ট্রাইবাল লিডারস ফোরামের অভিযোগ, রাজ্য সরকার বিনা বিবেচনা ও শ্রদ্ধা করে অত্যন্ত পবিত্র গীর্জাগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে।
 সরকারের এই পদক্ষেপের প্রতিবাদেই তারা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বলে জানা গিয়েছে।

No comments:

Post Top Ad

Pages